আক্বীদা

দেহবাদীরা এ খ্রিষ্টান প্রফেসরের আপত্তির কি জবাব দিবে?!

তাকী তানজীম শুক্র, 10 ডিসে., 2021
118

একবার বিশিষ্ট মুতাকাল্লিম শায়েখ ড. আলী ওমরী (হাফিযাহুল্লাহ) এর সাথে এক খ্রিষ্টান প্রফেসরের কথপোকথন হলো। তো এক পর্যায়ে ঐ প্রফেসরকে বলা হলো, আপনারা কেন বলেন যে আপনাদের প্রভু ঈসা (আলাইহিস সালামের) মধ্যে আছে (অথ্যাৎ হুলুল হয়েছে)? তখন ঐ প্রফেসর বললো কেন সমস্যা কি? আপনারা বলেন ইলাহ আরশকে মহল বা স্থান হিসেবে গ্রহন করেছে আর আমরা বলি ঈসার (আলাইহিস সালাম) উপর হুলুল হয়েছে। তো হুলুল বা স্থানগ্রহন তো উভয়টাতেই হয়েছে। আর নিঃসন্দেহে উভয়টাই মাখলুক, হয়তো গড়নে আরশ অনেক বড় আর ঈসা (আলাইহিস সালাম) অনেক ছোট। তো আপনাদেরটা জায়েজ হলে আমাদেরটা কেন জায়েয হবে না?!
শায়েখ আশয়ারী ছিলেন বলে উত্তরটা দেওয়া খুব সহজ ছিলো যে, আরশকে আল্লাহ তায়ালার স্থান হিসেবে গ্রহন করা আহলে সুন্নাতের আকীদা নয় বরং আল্লাহ তায়ালা সবচেয়ে বড় সৃষ্টি আরশের অধিপতি এবং এর থেকে সম্পর্ণভাবে অমুখাপেক্ষী।
কিন্তু দেহবাদীরা এ খ্রিষ্টান প্রফেসরের আপত্তির  কি জবাব দিবে?! 
 

------ ------

এই বিষয়ে আরও জানতে চান?

আমাদের ইফতা বিভাগে সরাসরি প্রশ্ন করুন। অভিজ্ঞ মুফতিগণ আপনার ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেবেন — সম্পূর্ণ গোপনীয়তা ও নির্ভুলতার সাথে।

নির্ভরযোগ্য গোপনীয় দ্রুত উত্তর

মন্তব্য 1

আপনার মন্তব্য জানান
F
Fahim Faisal 2 months,3 weeks আগে

মাশাল্লাহ চমৎকার লিখেছেন, তবে আরেকটু বিস্তারিত লিখলে হয়তোবা সাধারণ মানুষের বুঝতে সুবিধে হতো। জাযাকাল্লাহ।

লেখকের আরো ব্লগ

আক্বীদা

মুতাশাবিহ আয়াত নিয়ে প্রশ্ন করায় হযরত ওমর (রাদ্বিয়াল্লাহু আনহুর) শাস্তি

তাকী তানজীম · 10 ডিসে., 2021 · 130
ইলম

ইহইয়াউ উলুমুদ্দীন এর হাদীস সংখ্যা ও একটি সংক্ষিপ্ত পর্যালোচনা

তাকী তানজীম · 09 ডিসে., 2021 · 173