ঈমান-আক্বিদা

বিখ্যাত মুফাসসিরগণের দৃষ্টিতে ইস্তিওয়া শব্দের ব্যাখ্যা (পর্ব-২)

ইজহারুল ইসলাম রবি, 12 সেপ্টে., 2021
18

পবিত্র কুরআনের সূরা ত্বহার ৫ নং আযাতে আল্লাহ তায়ালা ইরশাদ করেন, 

الرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوَى

“দয়াময় আল্লাহ তায়ালা আরশের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছেন”। 

এই আয়াত ব্যবহার করে বাতিল আকিদার কিছু লোক বলে থাকে, আল্লাহ তায়ালা আরশে বসে আছেন নাউযুবিল্লাহ। এধরনের বাতিল বক্তব্যের সাথে এই আয়াতের কোন দূরতমত সম্পর্ক নেই। যারা এধরনের ভ্রান্ত ব্যাখ্যা করে মানুষের আকিদা নষ্ট করার চেষ্টা করছেে তাদের ব্যপারে সচেতন হওয়া আবশ্যক। আমরা ইস্তেওয়া শব্দের অর্থের উপর সংক্ষিপ্ত কিছু পর্যালোচনা বিগত পর্বে উল্লেখ করেছি। আগ্রহী পাঠকগণ প্রথম পর্ব দেখতে পারেন। আমরা এই ধারাহাবিক আলোচনায় ইনশাআল্লাহ ১২০ জন বিখ্যা মুফাসসিরের বক্তব্য উল্লেখ করবো, যারা প্রত্যেকেই ইস্তেওয়া শব্দের সঠিক অর্থ উল্লেখ করেছেন।  আল্লাহ পাক আমাদেরকে সাদৃশ্যবাদীদের আকিদা থেকে হেফাজত করুন। আীন। 

৬. বিখ্যাত মুহাদ্দিস ইমাম ত্ববরানী (মৃত:৩৬০ হি:) তার তাফসীরে কাবীরে বলেন, 

والاستواء: الاستيلاء، ولم يـزل الله سبحانه مستوليا على الأشياء كلها، إلا أن تخصيص العرش لتعظيم شأنه

অর্থাৎ ইস্তেওয়া শব্দের অর্থ, ইস্তিলা বা কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। আল্লাহ তায়ালা সদা-সর্বদা সমস্ত বস্তুর উপর নিজের কর্তৃত্ব ও ক্ষমতা প্রতিষ্ঠিত রেখেছেন। তবে এখানে বিশেষভাবে আরশের কথা উল্লেখ করা হয়েছে, আরশের গুরুত্ব ও মর্যাদা প্রকাশের উদ্দেশ্যে। 

[আত-তাফসীরুল কাবীর, ইমাম ত্ববরানী, খ.৩, পৃ.৩৭২]

৭. ইমাম আবু বকর জাসসাস রহ. [মৃত:৩৭০ হি:] এর তাফসীর:

ইমাম আবু বকর জাসসাস তার বিখ্যাত কিতাব আহকামুল কুরআনে লিখেছেন, 

“: قوله تعالى: {الرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوَى } [سورة طه:5] قال الحسن: استوى بلطفه وتدبيره، وقيل: استولى.اه

অর্থাৎ মহান আল্লাহর বাণী: দয়াময় আল্লাহ আরশের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছেন।(সূরা ত্ব-হা, আয়াত নং৫)। ইমাম হাসান বলেন, তিনি নিজের দয়া, নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার পূর্ণতা দান করেছেন। এবং কারও মতে ইস্তেওয়ার অর্থ হলো, কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। 

[আহকামুল কুরআন, খ.৩, পৃ.৩২৫]

৮. ইমাম আবুল  লায়স সামরকন্দী রহ(মৃত:৩৭৫ হি:) এর তাফসীর:

ইমাম আবুল লায়স বলেন, 

ويقال استوى استولى 

অর্থাৎ ইস্তেওয়ার আরেকটি অর্থ বলা হয়, ইস্তাওলা বা কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। 

[তাফসীরে সমরকন্দী বা বাহরুল উলুম, খ.২, পৃ.৩৭৬] 

 

৯. ইমাম আবু বকর ইবনে ফাউরক [মৃত:৪০৬ হি:] এর তাফসীর:

ইমাম আবু বকর ইবনে ফাউরক তার মুশকিলুল হাদীস কিতাবে বলেন, 

  : لأن استواءه على العرش سبحانه ليس على معنى التمكن والاستقرار، بل هو على معنى العلو بالقهر والتدبير وارتفاع الدرجة بالصفة، على الوجه الذي يقتضي مباينة الخلق. اهـ

অর্থাৎ আরশে র উপর আল্লাহর  ইস্তেওয়া  দ্বারা কখনও এটি উদ্দেশ্য নয় যে তিনি আরশের উপর  অবস্থান করেন বা আরশের উপর স্থির হয়েছেন।  বরং কর্তৃত্ব, নিয়ন্ত্রণ ও ক্ষমতার দ্বারা সমুন্নত হওয়া  এবং গুণগত মর্যাদা উদ্দেশ্য। কেননা আল্লাহ তায়ালা সমস্ত সৃষ্টি থেকে পৃথক ও ভিন্ন।

[মুশকিলুল হাদীস, পৃ.২২৯]

১০ইমাম আবু মনসুর নাইসাপুরী রহ. [মৃত: ৪২১] এর বক্তব্য:

ইমাম আবু মনসুর নাইসাপুরী রহ. বলেন   ,   

إن كثيرا من متأخري أصحابنا ذهبوا إلى أن الاستواء هو القهر والغلبة

আমাদের পরবর্তী অনেক আলেম এমত গ্রহণ করেছেন যে, ইস্তেওয়া শব্দের অর্থ হলো, কর্তৃত্ব, ক্ষমতা ও প্রতাপ। 

[আল-আসমা ওয়াস সিফাত, পৃ.৩৭২]

১১. ইমাম আবু মুহাম্মাদ জুয়াইনী (মৃত: ৪৩৮ হি:) এর বক্তব্য:

ইমাম জুয়াইনী রহ. বলেন, 

“ইস্তেওয়া শব্দের অর্থ পূর্ণক্ষমতা দ্বারা সব কিছু নিয়ন্ত্রণ ও পরিবেষ্টণ করা। এর দ্বারা কখনও আল্লাহর স্থান, দিক, অবস্থানের জায়গা কিংবা সীমা উদ্দশ্যে নয়।”

[ইতহাফুস সাদাতিল মুত্তাকিন, খ.২, পৃ.১১০]

১২.ইমাম আবুল হাসান মাওয়ারদী রহ. [মৃত: ৪৫০ হি:] এর তাফসীর:

ইমাম আবুল হাসান মাওয়ারদী রহ. বলেন,

: { ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ   } [سورة الأعراف: 54]: فيه   قولان: …والثاني: استولى على العرش كما قال الشاعر   :

قد استوى بِشْرٌ على العِراقِ ** من غير سَيفٍ ودمٍ   مُهراقِ”اهــ 

অর্থাৎ  পবিত্র কুরআনের বাণী: অত:পর আল্লাহ তায়ালা আরশের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করলেন। [সূরা আ’রাফ, ৫৪]।  ইমাম মাওযারদী বলেন, ইস্তেওয়া শব্দের দু’টি অর্থ রয়েছে। …। দ্বিতীয় অর্থ হলো,  আল্লাহ তায়ালা আরশের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছেন।  যেমন কবি বলেছেন,  

 বিশর ইরাকের উপর নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। কোন তরবারী চালনা কিংবা রক্তপাত ব্যতীতই। 

[আন-নুকাতু ওয়াল উয়ূন, খ.২, পৃ.২২৯]

১৩. ইমাম আবু বকর বাইহাকী রহ. [মৃত: ৪৫৮ হি:] এর বক্তব্য:

 ইমাম বাইহাকী রহ. বলেন 

 أن الاستواء هو القهر والغلبة، ومعناه أن الرحمن غلب العرش وقهره، وفائدته الإخبار عن قهره مملوكاته، وأنها لم تقهره، وإنما خص العرش بالذكر لأنه أعظم المملوكات، فنبه بالأعلى على الأدنى، قال: والاستواء بمعنى القهر والغلبة شائع في اللغة، كما يقال استوى فلان على الناحية إذا غلب أهلها، وقال الشاعر في بشر بن مروان: قد استوى بشر على العراق * * من غير سيف ودم مهراق. اهـ يريد أنه غلب أهله من غير محاربة

অর্থাৎ  ইস্তেওয়া শব্দের অর্থ হলো,  কর্তৃত্ব ও ক্ণমতা বজায় রাখা। এর অর্থ হলো, আল্লাহ তায়ালা আরশের উপর নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছেন এবং একে নিজের ক্ণমতার অধীন করেছেন।  আয়াতে বিষয়টি উল্লেখের বিশেষ ফায়দা হলো, আল্লাহ তায়ালা এর মাধ্যমে জানিয়েছেন, আল্লাহর সমস্ত সৃষ্টি আল্লাহর ক্ণমতার অধীন।  এবং তিনি কারও অধীন নন।  আর এক্ণেত্রে বিশেষভাবে আরশের কথা উল্লেখ করা হয়েছে এজন্য যে, আরশ আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি।  সুতরাং তিনি সবচেয়ে বড় সৃষ্টির কথা উল্লেখ করে সতর্ক করে দিয়েছেন  যে, সমস্ত ছোট সৃষ্টিও আল্লাহর  ক্ণমতা  ও কর্তৃত্বের অধীন।  কর্তৃত্ব ও  ক্ষমতার অর্থে ইস্তেওয়া শব্দটির ব্যবহার আরবী ভাষায় ব্যাপক পরিচিত।  যেমন বলা হয়, ,  অমুক উক্ত অন্চলের উপর ইস্তেওয়া করেছে বা নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করেছে।  বিশর ইবনে মারওয়ান সম্পর্কে কবি বলেন,  বিশর ইরাকের উপর নিজের ক্ণমতা প্রতিষ্ঠা করেছে। কোন রক্তপাত ও   যুদ্ধ-বিগ্রহ ছাড়াই। এখানে কবি  

উদ্দেশ্য নিয়েছেন, কোন যুদ্ধ ছাড়া বিশর ইরাকের মানুষের উপর নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। 

[আল-আসমা ওয়াস সিফাত, পৃ.৪১২]

১৪. ইমাম আবুল হাসান নাইসাপুরী রহ. [মৃত: ৪৬৮ হি:]এর তাফসীর:

ইমাম আবুল হাসান নাইসাপুরী রহ. তার আল-ওজীয নামক তাফসীরে লিখেছেন,

 { اسْتَوَى   } أي استولى.اهـ

ইস্তেওয়া শব্দের অর্থ হলো ইস্তাউলা বা কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। 

১৫. ইমাম আবু ইসহাক শিরাজী রহ. [মৃত: ৪৭৬ হি:] এর তাফসীর:

ইমাম আবু ইসহাক শিরাজী রহ. বলেন, 

الاستواء بمعنى الاستيلاء، استوى على العرش أي استولى عليه، يقال استوى فلان على الملك أي استولى عليه

অর্থাৎ ইস্তেওয়া শব্দের অর্থ হলো কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। ইস্তাওয়া আলাল আরশ এর অর্থ হলো, আরশের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছেন।  আরবী ভাষায় বলা হয়, অমুক ব্যক্তি দেশে  নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। 

[আল-ওয়াজীয, খ.২, পৃ.১৫]  : لأن استواءه على العرش سبحانه ليس على معنى التمكن والاستقرار، بل هو على معنى العلو بالقهر والتدبير وارتفاع الدرجة بالصفة، على الوجه الذي يقتضي مباينة الخلق. اهـ 

 

১৬. ইমাম হুসাইন ইবনে আহমাদ আদ-দামিগানী হানাফী রহ.[মৃত:৪৭৮ হি:] এর তাফসীর:

ইমাম দামিগানী রহ. তার ইসলাহুল উজুহ কিতাবে লিখেছেন,

الاستواء بمعنى القهر والقدرة، قوله تعالى في سورة طه: {الرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوَى }، أي قدر وقهر. اهـ

অর্থাৎ ইস্তেওয়া শব্দের অর্থ হলো, কর্তৃত্ব, ক্ষমতা ও কুদরত। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনের সূরা ত্বহায় বলেন, “দয়াময় আল্লাহ তায়ালা আরশের উপর নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছেন।  অর্থাৎ এখানে ইস্তেওয়ার অর্থ হলো, ক্ষমতা ও কুদরত প্রকাশ করা বা কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। 

[ইসলাহুল উজুহ, পৃ.২৫৫]

১৭. ইমাম আবুল মায়ালী জুয়াইনী রহ. [মৃত: ৪৭৮ হি:] এর বক্তব্য:

ইমাম জুয়াইনী রহ. তার আল-ইরশাদ কিতাবে লিখেছেন,

فإن استدلوا بظاهر قوله تعالى: {الرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوَى } [سورة طه:5]، فالوجه معارضتهم بآي يساعدوننا على تأويلها، منها قوله تعالى: {وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنتُمْ} [سورة الحديد: 4] وقوله تعالى:{

أَفَمَنْ هُوَ قَآئِمٌ عَلَى كُلِّ نَفْسٍ بِمَا كَسَبَتْ} [سورة الرعد: 33] فنسائلهم عن معنى ذلك، فإن حملوه على كونه معنا بالإحاطة والعلم، لم يمتنع منا حمل الاستواء على القهر والغلبة، وذلك شائع في اللغة، إذ العرب تقول استوى فلان على الممالك إذا احتوى على مقاليد الملك واستعلى على الرقاب. وفائدة تخصيص العرش بالذكر أنه اعظم المخلوقات في ظن البرية، فنص عليه تنبيها بذكره على ما دونه. … ثم الاستواء بمعنى الاستقرار بالذات ينبئ عن اضطراب واعوجاج سابق، والتزام ذلك كفر.”اهــ

অর্থ:  যদি মুজাসসিমারা সূরা ত্বহার ৫ নং আয়াতের বাহ্যিক অর্থ দ্বারা প্রমাণ দেয়ার চেষ্টা করে, তাহলে তাদের বিপরীতে সেসব আয়াত উল্লেখ করা যেতে পারে যেগুলো এই আয়াতের সম্পূর্ণ বিপরীত এবং তারা এগুলোর ব্যাখ্যা করতে বাধ্য। যেমন, আল্লাহ তায়ালা বলেন,  তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের সাথে রয়েছেন। [সূরা হাদীদ, আযাত নং ৪]। আল্লাহ তায়ালা সূরা রাযাদ এর ৩৩ নং আয়াতে বলেন, তাদের কর্মসমূহ পর্যবেক্ষণের জন্য আল্লাহ তায়ালা কি প্রত্যেক নফস বা আত্মার উপর দন্ডায়মান নন? আমরা তাদেরকে এসব আয়াতের অর্থ জিজ্ঞাসা করবো। তারা যদি এসব আয়াত দ্বারা রুপক অর্থ  নেয় যে, আল্লাহ তায়ালা ইলম ও পরিবেষ্টন দ্বারা আমাদের সাথে রয়েছেন, তাহলে আমরাও বলবো, ইস্তেওয়া শব্দের অর্থ হলো কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, ক্ষমতা প্রয়োগ করা বা অধীন করা। আরবী ভাষায় এর ব্যবহার রয়েছে। কেননা আরবরা বলে থাকে,  استوى فلان على الممالك অর্থাৎ অমুক ব্যক্তি দেশের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে এবং জনগণকে নিজের অধীন করেছে। 

আল্লাহ তায়ালা আরশের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন এজন্য যে, সৃষ্টির  মধ্যে আরশ সবচেযে বড়। এটি উল্লেখ করে তিনি বুঝিয়েছেন, অন্যান্য ছোট সৃষ্টিও তার ক্ষমতার অধীন। ….. ইস্তেওয়া শব্দের অর্থ যদি করা হয়, আল্লাহর সত্ত্বা স্থির হয়েছেন বা স্থান গ্রহণ করেছেন, তাহলে এটি নির্দেশ করে যে, আল্লাহ তায়ালা পূর্বে অস্থির বা গতিশীল ছিলেন। আর এধরনের অর্থ সুস্পষ্ট কুফুরী। 

১৮. বিখ্যাত ব্যাকরণবিদ আবুল হাসান আলী ইবনে ফাজ্জাল আল-মুজাশায়ী [মৃত: ৪৭৯ হি:] তার আন-নুকাতু ফিল কুরআনিল কারীমে ইস্তেওয়ার অর্থ করেছেন কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। 

[আন-নুকাতু ফিল কুরআনিল কারীম, পৃ.১৭৪-১৭৫]

১৯. জগৎ বিখ্যাত আরবী ভাষাবিদ ইমাম রাগেব ইসপাহানী [মৃত: ৫০২ হি:] তার ” আল-মুফরাদাত” নামক কিতাবে লিখেছেন,

“ومتى عدّي- أي الاستواء – بـ “على” اقتضى معنى الاستيلاء كقوله: {الرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوَى } [سورة طه]”اهــ

অর্থাৎ ইস্তেওয়া শব্দটি যখন ‘আলা’ অব্যয় সহ ব্যবহৃত হয়, তখন এর অর্থ হয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। যেমন আল্লাহ তায়ালা বলেন, ” দয়াময় আল্লাহ তায়ালা আরশের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছেন। [সূরা ত্ব-হা, আয়াত নং-৫] [আল-মুফরাদাত ফি গারিবিল কুরআন, পৃ.২৫১]

২০. ইমাম আব্দুর রহমান ইবনে মুহাম্মাদ আল-মুতাওয়াল্লী [মৃত: ৪৭৮ হি:] তার আল-গুনইয়া নামক কিতাবে ইস্তেওয়ার অর্থ করেছেন কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। 

[আল-গুনিয়া ফি উসুলিদ্দীন, পৃ.৭৮]

২১. ইমাম গাজালী রহ. [মৃত: ৫০৫ হি:] তার বিখ্যাত কিতাব ইহইয়াউ উলুমিদ্দীনে লিখেছেন, 

“وليس ذلك إلا بطريق القهر والاستيلاء” اه

“পবিত্র কুরআনের ইস্তেওয়া মূলত: ক্ষমতা  ও কর্তৃত্ব প্রতিষ্ঠার অর্থেই গৃহীত হবে”

[ইহইয়াউ উলুমিদ্দীন, ইয়াহইয়াউ উলুমিদ্দীন, খ.১পৃ.১৮৬]

২২. ইমাম আবুল মুঈন নাসাফী হানাফী রহ. [মৃত: ৫০৮ হি:] তার বিখ্যাত কিতাব ” তাবসিরাতুল আদিল্যা”-তে লিখেছেন,

“فعلى هذا يحتمل أن يكون المراد منه: استولى على العرش الذي هو أعظم المخلوقات وتخصيصه بالذكر كان تشريفا له”، ثم قال: وتزييف (بعض) الأشعرية هذا التأويل لمكان أن الاستيلاء يكون بعد الضعف. وهذا لا يتصور في الله تعالى، ونسبتهم هذا التأويل إلى المعتزلة ليس بشىء، لأن أصحابنا أولوا هذا التأويل ولم تختص به المعتزلة. وكون الاستيلاء إن كان في الشاهد عقيب الضعف ولكن لم يكن هذا عبارة عن استيلاء عن ضعف في اللغة، بل ذلك يثبت على وفاق العادة كما يقال علم فلان، وكان ذلك في المخلوقين بعد الجهل، ويقال قدر، وكان ذلك بعد العجز، وهذا الاطلاق جائز في الله تعالى على إرادة تحقق العلم والقدرة بدون سابقة الجهل والعجز، فكذا هذا. “اهــ. 

” ইস্তেওয়ার অর্থ হলো, আল্লাহ তায়ারা আরশের উপর নিজের কর্তৃত্ব ও ক্ষমতা প্রতিষ্ঠা করেছেন। আরশ আল্লাহর সবচেয়ে বড় মাখলুক। আরশকে বিশেষভাবে উল্লেখের ফায়দা হলো, আরশের বড়ত্ব প্রকাশ করা। কিছু কিছু আশআরী ইস্তেওয়ার এই ব্যাখ্যাকে এভাবে অভিযুক্ত করার চেষ্টা করেছে যে, কর্তৃত্ব প্রতিষ্ঠা দ্বারা তো বোঝা যায়, আল্লাহ তায়ালা পূর্বে দুর্বল বা কর্তৃত্বহীন ছিলেন। অথচ আল্লাহর ক্ষেত্রে এটি কল্পনাও করা যায় না। কেউ কেউ এ ব্যাখ্যাকে মু’তাজিলাদের দিকে সম্পৃক্ত করার চেষ্টা চালিয়েছে। কেননা বহু আহলে সুন্নতের উলামায়ে কেরাম এই ব্যাখ্যা করেছেন। এটি শুধু মু’তাজিলাদের ব্যাখ্যা নয়। বাহ্যদৃষ্টিতে আমরা কর্তৃত্বহীন ব্যক্তিকে কর্তৃত্ব বা ক্ষমতা প্রতিষ্ঠা করতে দেখি। কিন্তু আরবী ভাষা কখনও এটি বোঝায় না। বরং এটি সৃষ্টির সাধারণ নিয়ম অনুযায়ী ঘটে থাকে। যেমন বলা হয়, অমুক জ্ঞানী হয়েছে। মাখলুকের ক্ষেত্রে পূর্বে মূর্খ থাকলেই কেবল বলা হয় সে জ্ঞান অর্জন করেছে।  আমরা বলে থাকি, সে শক্তিশালী হয়েছে। মাখলুক ক্ষমতাহীন অবস্থা থেকে ক্ষমতা অর্জন করলেই কেবল এটা বলা হয়। আল্লাহ তায়ালার ক্ষেত্রে ইলম ও কুদরত শব্দ এই শর্তে ব্যবহার করা জায়ে যে, আল্লাহর ক্ষেত্রে পূর্বে অক্ষমতা বা মূর্খতার কল্পনাও করা যাবে ন। একইভাবে ইস্তেওয়ার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। “

[তাবসিরাতুল আদিল্লাহ, খ.১, পৃ.২৪২]

------ ------

এই বিষয়ে আরও জানতে চান?

আমাদের ইফতা বিভাগে সরাসরি প্রশ্ন করুন। অভিজ্ঞ মুফতিগণ আপনার ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেবেন — সম্পূর্ণ গোপনীয়তা ও নির্ভুলতার সাথে।

নির্ভরযোগ্য গোপনীয় দ্রুত উত্তর

মন্তব্য 0

আপনার মন্তব্য জানান
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্যকারী হোন! আপনার মতামত আমাদের কাছে মূল্যবান।

লেখকের আরো ব্লগ

আক্বিদা

সালাফী আক্বিদা কেন বাতিল এবং সালাফীরা কেন পথভ্রষ্ট?

ইজহারুল ইসলাম · 14 মার্চ, 2026 · 71
আক্বিদা

মিলাদ ইত্যাদি নিয়ে এতো এতো প্রশ্ন তৈরি হচ্ছে, এটা ছেড়ে দিলে সমস্যা কোথায়?

ইজহারুল ইসলাম · 14 মার্চ, 2026 · 78
ফিকহ

তারাবীর নামাযের ইমামতির হাদিয়া গ্রহণ: শরয়ী দৃষ্টিকোণ

ইজহারুল ইসলাম · 13 মার্চ, 2026 · 683
আক্বিদা

ইবনে উমর রা: এর শানে ইবনে তাইমিয়ার বেয়াদবি ও শিরকের অপবাদ (১ম পর্ব)

ইজহারুল ইসলাম · 30 জুন, 2023 · 81